শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৩ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বহু জাল ভোটের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে: ট্রাম্প

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ১৬:৯

শেয়ার করুনঃ
বহু জাল ভোটের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে: ট্রাম্প
সম্প্রতি পেনসিলভেনিয়ায় ভোট বাতিলের জন্য করা মামলায় হেরে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরপরই তিনি দাবি করেছেন, জাল ভোট বাতিলে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছিল। এর পক্ষে বিশাল প্রমাণ রয়েছে।পেনসিলভেনিয়ায় ৮১ হাজার ভোটে বাতিলের আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। তবে আবেদনের পক্ষে শক্ত কোনো প্রমাণ নেই বলে জানায় আদালত। এরপরই ট্রাম্প টুইটবার্তায় বলেন, পেনসিলভেনিয়া মামলায় সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছিল এবং আমাদের কাছে বিশাল প্রমাণ রয়েছে। কিছু লোক এটি দেখতে চান না। তারা আমাদের দেশকে বাঁচানোর জন্য কিছু করতে চান না। দুঃখ।

অপর একটি টুইটে ট্রাম্প বলেন, পেনসিলভেনিয়া ক্ষেত্রে আমাদের প্রচার প্রচারণা যে চ্যালেঞ্জ করছে তা ৮১ হাজার ভোটের ব্যবধানের চেয়ে অনেক বেশি বড়। এই মামলার একটি বড় অংশ প্রতারণা ও অবৈধতা। নথি সম্পূর্ণ হচ্ছে, আমরা আবেদন করব!এছাড়াও উইসকনসিন অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনা নিয়ে এখন ভিন্ন কথা বলছেন ট্রাম্প। তিনি এখন বলছেন, পুনর্গণনা করা হয়েছে গণনার ভুল ধরার জন্য নয়; বেআইনিভাবে ভোট দেওয়ার ঘটনা খুঁজে দেখার জন্য।

৩০ লাখ ডলার ব্যয় করে উইসকনসিন অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনা জন্য আবেদন করেছিল ট্রাম্প শিবির। উইসকনসিনের মিলাউকি কাউন্টিতে মোট ৪ লাখ ৬০ হাজার ভোট পুনর্গণনা হয়। এতে বাইডেনের ভোট আরও বেড়েছে। পুনর্গণনায় বাইডেনের আগের ভোটের সঙ্গে ২৫৭ ভোট ও ট্রাম্পের ১২৫ ভোট যোগ হয়েছে। ফলে, নতুন যোগ হওয়া ভোটে বাইডেন তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে আরও ১৩২ ভোট বেশি পেয়েছেন। উইসকনসিন অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট-প্রধান এলাকা ডেইন কাউন্টির ভোট এখনো গণনা চলছে।

আরও

যুদ্ধ থামাতে শর্ত ছাড়েও রাজি অধিকাংশ মার্কিন ভোটার

যুদ্ধ থামাতে শর্ত ছাড়েও রাজি অধিকাংশ মার্কিন ভোটার
উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট প্রত্যয়নের শেষ দিন আগামী মঙ্গলবার। অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট ও রিপাবলিকান মিলে গঠন করা নির্বাচন বোর্ডের এই প্রত্যয়ন করার কথা। ইতিমধ্যে উইসকনসিন ভোটার অ্যালায়েন্স নামের ট্রাম্প–সমর্থক একটি রক্ষণশীল গ্রুপ ভোট প্রত্যয়ন বন্ধ রাখার আবেদন জানিয়েছে আদালতে।ট্রাম্পের পক্ষ থেকে এখন সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। বিচারপতি স্যামুয়েল এলতোর আদালতে তাঁরা কয়েকটি অঙ্গরাজ্যের নির্বাচনী ফলাফল প্রত্যয়নের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে শুনানির আবেদন জানাবেন।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন, সুপ্রিম কোর্টের নয় বিচারপতির মধ্যে তার ঘরানার সংখ্যাগরিষ্ঠতা এখন রয়েছে। যাদের মাধ্যমে তিনি সফল হতে পারেন।রাজনৈতিক মতাদর্শ এক হলেও সুপ্রিম কোর্টের বিচারকরা পেনসিলভেনিয়া বা অন্যান্য অঙ্গরাজ্যের ফল পাল্টে দিতে আদেশ দিবেন এমনটি অসম্ভব বলে জানিয়েছেন আইন বিশ্লেষকরা।৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর থেকে জালিয়াতির অভিযোগ তুলেছেন ট্রাম্প। একাধিক মামলাও করেছেন তার আইনজীবীরা। তবে কোথাও তারা এই অভিযোগের পক্ষে শক্ত প্রমাণ হাজির করতে পারেননি।

নির্বাচনের প্রাথমিক ফলে অনেক এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শুরুতে ক্ষমতা না ছাড়ার জোরালো ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। নির্বাচনের ২০ দিন পর এসে তিনি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার অনুমোদন দেন এবং গত বৃহস্পতিবার নির্বাচনে হারলে হোয়াইট হাউস ছাড়তেও রাজি আছে বলে জানান ট্রাম্প।যদিও এখনো নির্বাচনে জালিয়াতির অভিযোগ থেকে সরে আসেননি এবং আদালতে এ নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণায় অটল রয়েছেন ট্রাম্প।

সর্বশেষ সংবাদ

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

আট দিনের মধ্যে সরকার গঠনের অঙ্গীকার আইজেনকোটের

আট দিনের মধ্যে সরকার গঠনের অঙ্গীকার আইজেনকোটের

ইসরায়েলের মনোনীত প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট আগামী আট দিনের মধ্যে নতুন সরকার গঠনের অঙ্গীকার করেছেন। তবে বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (২৭ নভেম্বর) দুটি জোট চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়ে এ প্রতিশ্রুতি দেন আইজেনকোট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, এক সপ্তাহ আগে সরকার গঠনের তিনটি প্রধান পথ চিহ্নিত করেছিলেন। কয়েকটি পথে ইতিবাচক

কানাডায় কর্মরত এক লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় কর্মরত এক লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় কর্মরত বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ পরিকল্পনার আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্য স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন। কানাডার ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ নভেম্বর কানাডার অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার সম্ভাব্য হুমকি মোকাবিলায় সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান সুরক্ষায় নতুন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্য। পরিকল্পনা অনুযায়ী, রাতে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) যুদ্ধবিমানগুলো হ্যাঙ্গার ও বিশেষ সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে সরিয়ে রাখা হবে। খোলা জায়গায় থাকা বিমানগুলোর সুরক্ষায় বসানো হবে ড্রোন প্রতিরোধী জাল। বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের দ্য টাইমস ও স্কাই নিউজ এ তথ্য জানায়। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি প্রতিবেদনগুলোর সত্যতা নিশ্চিত করেনি। মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক থাকা নিয়ে উদ্বেগ বাড়ছে। সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজে মাইন বিস্ফোরণের খবর বাজারে অস্থিরতা তৈরি করেছে। দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৪ দশমিক

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দরপতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবারও স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছিল। গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে