প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৪

ইসরায়েলের মনোনীত প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট আগামী আট দিনের মধ্যে নতুন সরকার গঠনের অঙ্গীকার করেছেন। তবে বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (২৭ নভেম্বর) দুটি জোট চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়ে এ প্রতিশ্রুতি দেন আইজেনকোট।
