
প্রকাশ: ১৯ জুন ২০২০, ১৮:১৭

১৯৯৪ সালের ঘটনা সুইজারল্যান্ড এ বসবাস করতেন জাহিদ তালুকদার মেনন এবং তার বন্ধু এম এ ফারুক প্রিন্স তৎকালীন সময়ের সুইজারল্যান্ড তুখোড় উদীয়মান যুবলীগ নেতা । সে সময়ে প্রবাসীদের কথা চিন্তা করে এবং সুইজারল্যান্ডে প্রবাসীদের ভোটাধিকার আইন নিশ্চিত করতে এক অনড় ও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন প্রবাসী জাহিদ তালুকদার মেনন !
তারা আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আমি মনে করলাম যে প্রবাসীদের ভোট প্রদানের অধিকার থাকা দরকার এবং তাদের এই ভোট প্রদানের অধিকার নিশ্চিত হলে তারা কোন প্রকার অধিকার থেকে আর বঞ্চিত হবেন না। তাই প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমি আমার বিবেককে জাগ্রত করে এই স্বাক্ষর গ্রহন কর্মসূচি হাতে নেই এবং ৪০ হাজার স্বাক্ষর গ্রহন করে তৎকালীন মেয়রের হাতে যৌক্তিক প্রেক্ষাপট তুলে ধরে লিখিতভাবে হাতে তুলে দেই সকল মূল কপি।
