
প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ২৩:৫৩

প্রাণঘাতী করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে স্পেনে। ইউরোপের এই দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৭৬৯ জন। শুক্রবার স্পেনের স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেছেন, গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনায় রেকর্ড আরও ৭৬৯ জন মারা গেছেন। এনিয়ে দেশটিতে করোনায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৮ জনে।ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, করোনার প্রকোপ শুরু হওয়ার পর দেশটিতে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে গত ২৪ ঘণ্টায়। আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৩৮ জনের প্রাণহানির রেকর্ড ছাড়িয়ে গেছে শুক্রবারের এই প্রাণহানি।
