
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ১৫:৩৭
করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা ১৬ শতাংশ বেড়েছে ইতালিতে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ৩৪৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এ নিয়ে ইতালিতে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৫০৩ জনের।মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।খবরে বলা হয়, নতুন করে আরও ৩ হাজার ৫২৬ জন এ রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৫০৬ জনে। আগে আক্রান্তের সংখ্যা ছিল ২৭ হাজার ৯৮০ জন।

ইনিউজ ৭১/ জি.হা