
প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ২২:৪৬

নভেল করোনাভাইরাসের আঁতুড়ঘর চীন। গেল ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হয়ে আজ এ ভাইরাস বিশ্বকে স্থবির করে দিয়েছে। শুধু চীনেরই করোনা রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে অনেক আগেই।
ভাইরাসটি আতঙ্কে রূপ নিলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে চীন। আর এখন সেই চীনেই নেই করোনা আতঙ্ক। দেশটির ১৩টি প্রদেশে কভিড-১৯ কোনো রোগীর সন্ধান মেলেনি। সোমবার সকালে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এই সুসংবাদ দিয়েছে।
