
প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১৬:১৪

করোনাভাইরাস সারাবিশ্বেই ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। ভাইরাসের থাবা আটকাতে প্রতিষেধক তৈরির জন্য রাত-দিন এক করে ফেলছেন বিজ্ঞানী-গবেষকরা।সম্প্রতি ভারতের হিন্দু মহাসভার পক্ষ থেকে দাবি করা হয়, করোনা রুখতে একমাত্র 'মহৌষধি' হল গোমূত্র।করোনাভারাসের ওষুধ হিসেবে গোমূত্র পানের দাবিকে কেন্দ্র করে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বহু পোস্ট। সম্প্রতি সেদেশের ফেসবুকে ভাইরাল হয়েছে, করোনাভাইরাসের হানা থেকে বাঁচতে অত্যধিক মাত্রায় গোমূত্র পান করে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন যোগগুরু বাবা রামদেব।
