
প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ১৬:৬

বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ। ইতালি, স্পেন, ফ্রান্স রীতিমতো মৃত্যুপুরী। জার্মানি, সুইজারল্যান্ড, যুক্তরাজ্যের অবস্থাও ভয়াবহ।
যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৬৫৮ জন, মারা গেছেন ৫৭৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ১২৯ জন, প্রাণ হারিয়েছেন ১১৫ জন। অর্থাৎ যুক্তরাজ্যে প্রতি ১৩ মিনিটে একজন মারা যাচ্ছেন করোনায়। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ছয় মাস পর্যন্ত যুক্তরাজ্যে লকডাউন পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা। সব না হলেও বর্তমানে চলমান অনেক নিষেধাজ্ঞাই দীর্ঘদিন বলবৎ রাখার পক্ষে মত দিয়েছেন তিনি।
