শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

করোনায় ইতালিতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৬৮ জন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১৫:৩৮

শেয়ার করুনঃ
করোনায় ইতালিতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৬৮ জন
করোনাভাইরাসে ইতালিতে গতকাল রবিবার রেকর্ডসংখ্যক মানুষ মারা গেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৬৮ জন। এ পর্যন্ত মোট মৃত্যের সংখ্যা এক হাজার ৮০৯ জন।ইতালিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৭৪৭ জন, নতুন আক্রান্ত হয়েছে তিন হাজার ৫৯০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৩৩৫ জন। এসব তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।এরমধ্যে শুধু লোম্বারদিয়া প্রভেন্সিতে মৃত্যের সংখ্যা এক হাজার ২১৮ জন। গত ২৪ ঘণ্টায় এখানে মৃত্যুবরণ করেছে ২৫২ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ২৭২ জন।গত ২৪ ঘণ্টায় এই প্রভেন্সিতে আক্রান্তের সংখ্যা এক হাজার ৫৮৭ জন। লোম্বারদিয়া প্রভেন্সিতেই করোনাভাইরাস প্রকট আকার ধারণ করেছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

করোনা পরিস্থিতি উন্নতির জন্য পরামর্শ নিতে চীন থেকে একদল বিশেষজ্ঞ গতকাল ইতালিতে এসে পৌঁছেছে। ইতিমধ্যে তারা স্পালানজানি হাসপাতাল পর্যবেক্ষণ করেছেন এবং ইতালিয়ান চিকিৎসকদের সঙ্গে পরিস্থিতি সামাল দিতে আলোচনা করছেন।এদিকে দেশটির প্রায় ছয় কোটি জনগণকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এর মধ্যে প্রায় দেড় লাখ বাংলাদেশিও রয়েছেন।করোনাভাইরাসের প্রভাবে দেশটিতে জারি করা জরুরি অবস্থার মধ্যে বেকারের সংখ্যা বাড়ছে। গোটা ইতালি এখন থমকে আছে। অর্থনৈতিক পরিস্থিতি চরম হুমকির মধ্যে পড়েছে। কোনো পর্যটক দেশটিতে প্রবেশ করতে পারছেন না। সরকারের কঠোর নির্দেশনা, অতি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বাইরে বের না হয়।

করোনারভাইরাসের কারণে জনবহুল রোমও জনশূন্য। রোমের ক্লোসিয়াম, ফোনতানা ত্রেভি, ভেনেসিয়াসহ দর্শনীয় স্থানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। মিলানের দমো, কাস্তেল্লো, নাভিলিও এখন জনশূন্য। ভেনিসের সানমারকো, জেনেভার একুরিয়াম, পিজার হেলানোটাওয়ার সবকিছুই বন্ধ করে দেয়া হয়েছে। এখন ইতালির জনগণ বন্দি জীবনযাপন করছে। সুপার মার্কেটগুলোতে একসঙ্গে সবাইকে ঢুকতে দেয়া হচ্ছে না। সবসময় সেখানে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে।নিয়ন্ত্রণের মধ্যে চলছে সরকার ঘোষিত প্রতিষ্ঠানগুলো। কিছু সুপার মার্কেট ও ক্লিনিকে মাস্ক ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অন্যদিকে, ইতালিজুড়ে মাস্কের খুবই অভাব দেখা দিয়েছে।সরেজমিন ঘুরে কয়েকটি ফার্মেসিতে মাস্ক পাওয়া যায়নি। বিক্রেতারা বলছেন, আগামী সপ্তাহে পাওয়া যেতে পারে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা
জরুরি অবস্থায় যানবাহনও আগের মতো চলছে না। ফলে দুর্ভোগ বেড়েছে। ইতালির সরকার করোনার মহামারি সামাল দিতে নতুন নতুন আদেশ জারি করে একের পর এক প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া সব প্রতিষ্ঠানই বন্ধ করে দেয়া হচ্ছে। সর্বত্র প্রশাসনের কঠোর নজরদারি, সর্বসাধারণের চলাফেরা নিয়ন্ত্রণে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।গত কয়েক দিনে জনগণের অপ্রয়োজনীয় ঘোরাফেরার জন্য দুই হাজারেরও বেশি লোককে জরিমানা করা হয়ে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে গেছে গোটা ইতালি।

ইনিউজ ৭১/ জি.হা

সর্বশেষ সংবাদ

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

জনপ্রিয় সংবাদ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

কানাডায় কর্মরত এক লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় কর্মরত এক লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় কর্মরত বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ পরিকল্পনার আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্য স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন। কানাডার ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ নভেম্বর কানাডার অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার সম্ভাব্য হুমকি মোকাবিলায় সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান সুরক্ষায় নতুন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্য। পরিকল্পনা অনুযায়ী, রাতে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) যুদ্ধবিমানগুলো হ্যাঙ্গার ও বিশেষ সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে সরিয়ে রাখা হবে। খোলা জায়গায় থাকা বিমানগুলোর সুরক্ষায় বসানো হবে ড্রোন প্রতিরোধী জাল। বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের দ্য টাইমস ও স্কাই নিউজ এ তথ্য জানায়। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি প্রতিবেদনগুলোর সত্যতা নিশ্চিত করেনি। মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক থাকা নিয়ে উদ্বেগ বাড়ছে। সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজে মাইন বিস্ফোরণের খবর বাজারে অস্থিরতা তৈরি করেছে। দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৪ দশমিক

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দরপতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবারও স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছিল। গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

যুক্তরাষ্ট্রের নতুন দফার শুল্কের মুখে পড়তে যাচ্ছে ভারতসহ বিশ্বের ডজনখানেক দেশ। দেশগুলো নিজস্ব শিল্পে ভর্তুকি ও সরকারি সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর জন্য অসম প্রতিযোগিতা তৈরি করছে বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ অভিযোগের ভিত্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বড় অর্থনীতিগুলো শুল্কের