শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

চীনে ফিরছে স্বস্তি, বাইরে বের হতে পারছে শিক্ষার্থীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ২১:১৬

শেয়ার করুনঃ
চীনে ফিরছে স্বস্তি, বাইরে বের হতে পারছে শিক্ষার্থীরা
চীনের ইয়াংশি রাজ্যের শিনুয়েন শহরে যেন প্রাণ ফিরেছে। স্থানীয়রা বের হচ্ছেন, ঘোরাফেরা করছেন। গতকালের আগের দিন পর্যন্ত ডরমিটরিতে অবরুদ্ধ অবস্থায় ছিলেন বাংলাদেশি শিক্ষার্থী মাহবুবুর রহমান মিরাজ। আজ জানালেন, তিনি গতকাল থেকেই আন্তর্জান্তিক শিক্ষার্থীদের ডরমিটরি থেকে বের হয়েছেন। অন্যরাও ঘোরাফেরা করতে পারছেন। শিক্ষকরা সবসময় তাঁদের খোঁজ-খবর রাখছেন। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে সবার। তাঁদের খাবার-পানীয়সহ প্রয়োজনীয় যেকোনো জিনিস সরবরাহ করছেন। 'ওখানকার স্থানীয়দের চেয়ে আমাদের যেন আরো বেশি আগলে রেখেছে বিশ্ববিদ্যালয়', বললেন মিরাজ। শিক্ষকরা তাঁদের বলছেন, তোমরা দেশের ভবিষ্যত। তোমাদের কিছু হলে আমরা অপরাধী হয়ে যাবো। তাঁদের হাতে খরচের টাকাও দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

চীনের উহান থেকে ৪১১ কিলোমিটার দূরে ইয়াংশি রাজ্যের শিনুয়েন শহরে গত ২৬ জানুয়ারি থেকে কার্যত  ‘লক-ডাউন’ (অবরুদ্ধ) অবস্থায় ছিলেন বাংলাদেশি এই শিক্ষার্থী। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঘরের বাইরে বের হওয়ার সুযোগ পেলেও তাঁর মতো শিক্ষার্থীরা পাননি। মিরাজ জানান, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে চীন কর্তৃপক্ষ শুরু থেকেই অত্যন্ত সচেতন ছিল। বাড়তি সতর্কতা ছিল তরুণ শিক্ষার্থীদের নিয়ে। তাঁদের শিক্ষকরা দিন-রাত পালা করে সব সময় শিক্ষার্থীদের দেখাশোনা করছেন।

এর আগে মিরাজ জানিয়েছিলেন, তাঁর কক্ষে এসে কর্তৃপক্ষ তাপমাত্রা পরীক্ষা করেছেন। শিক্ষকরা শিক্ষার্থীদের বাইরে যেতে বারণ করছেন। তাঁরা কোনো ঝুঁকি নেবেন না।

আরও

আমার কারণে স্বর্ণের দাম কমেছে: মোদি

আমার কারণে স্বর্ণের দাম কমেছে: মোদি
মিরাজ জানিয়েছিলেন, ‘লক-ডাউন’ অবস্থায় তাঁদের পড়ালেখা অবশ্য বন্ধ থাকেনি। অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে। তাঁকে মাস্ক, টিস্যু পেপার, হ্যান্ডওয়াশ ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী কিছুই কিনতে হয়নি। সবই বিশ্ববিদ্যালয় ও স্থানীয় শহর কর্তৃপক্ষ এবং কমিউনিস্ট পার্টি থেকে সরবরাহ করা হয়েছে।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
চীন কর্তৃপক্ষ কিভাবে পরিস্থিতি মোকাবেলা করছে—জানতে চাইলে বাংলাদেশি ওই শিক্ষার্থী বলেন, করোনাভাইরাস মহামারি আকারে দেখা দেওয়ার পরই চীনের শহরগুলোকে পরস্পরের কাছ থেকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলা হয়। ঠাণ্ডা-জ্বর জাতীয় যেসব উপসর্গ করোনাভাইরাসের ক্ষেত্রে দেখা দেয় সেগুলোর ওষুধ ফার্মেসি থেকে সরিয়ে ফেলা হয়েছিল। এর কারণ হলো লোকজন যাতে প্রয়োজনে হাসপাতালে যায় ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উপযুক্ত চিকিত্সা নেয়। কারো মধ্যে করোনার উপস্থিতি পেলে তাকে আলাদা করে চিকিত্সা দেওয়া হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তিনি আরো বলেন, করোনাভাইরাস যখন ছড়িয়ে পড়ছিল তখন চীনা নববর্ষের ছুটি। এ সময় অন্তত এক মাস প্রায় সব কিছু বন্ধ থাকে। করোনাভাইরাসের সংক্রমণে চীন কর্তৃপক্ষ তখন এক শহর থেকে অন্য শহরে যাতায়াত বন্ধ করে দিলেও খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখে। কোথাও খাবার ও চিকিৎসা বা স্বাস্থ্যসামগ্রী সংকট পড়লে পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানেই সেনাবাহিনীকে পাঠানো হয়। ওই অবস্থাতেও অনলাইনে যেসব অফিস চলা সম্ভব সেগুলো চলেছে। এ ছাড়া চীনের অর্থনৈতিক লেনদেনের বেশির ভাগই পরিচালিত হয় মোবাইল ফোনের অ্যাপসের মাধ্যমে। লোকজন নগদ টাকা খুব একটা ব্যবহার করে না। তাই অর্থনৈতিক লেনদেনে তেমন প্রভাব পড়েনি।

মিরাজ জানান, যারা বাইরে গেছে তাদেরই গায়ের তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে। তাপমাত্রা অস্বাভাবিক থাকলে ডিপার্টমেন্টাল স্টোরগুলোয় ঢুকতে দেওয়া হয়নি। সবচেয়ে বেশি যেসব কাজ করা হয়েছে তা হলো মাস্ক পরা, হাত ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা।

আরও

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
গত ৮ মার্চ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তিনজনের করোনাভাইরাস শনাক্তের ঘোষণা দেওয়ার পর ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশি বন্ধুরা, কোনো জনসমাগম, সামাজিক জমায়েত নয়!’ তিন দিন পর গতকাল তিনি আবারও ফেসবুকে লিখেছেন, ‘আমাদের বন্ধু কিন্তু খুবই অপ্রস্তুত স্বাগতিক রাষ্ট্রে (বাংলাদেশে) কী হয়েছে, কী হচ্ছে ও কী হবে—তা অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছি। ভালো-খারাপ যা-ই হোক না কেন, দেশজুড়ে সম্ভাব্য ব্যাপক সংক্রমণ ঠেকাতে অবশ্য এখনই জোরালো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

এ সম্পর্কিত আরও পড়ুন

কানাডায় কর্মরত এক লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় কর্মরত এক লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় কর্মরত বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ পরিকল্পনার আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্য স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন। কানাডার ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ নভেম্বর কানাডার অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার সম্ভাব্য হুমকি মোকাবিলায় সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান সুরক্ষায় নতুন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্য। পরিকল্পনা অনুযায়ী, রাতে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) যুদ্ধবিমানগুলো হ্যাঙ্গার ও বিশেষ সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে সরিয়ে রাখা হবে। খোলা জায়গায় থাকা বিমানগুলোর সুরক্ষায় বসানো হবে ড্রোন প্রতিরোধী জাল। বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের দ্য টাইমস ও স্কাই নিউজ এ তথ্য জানায়। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি প্রতিবেদনগুলোর সত্যতা নিশ্চিত করেনি। মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক থাকা নিয়ে উদ্বেগ বাড়ছে। সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজে মাইন বিস্ফোরণের খবর বাজারে অস্থিরতা তৈরি করেছে। দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৪ দশমিক

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দরপতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবারও স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছিল। গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

যুক্তরাষ্ট্রের নতুন দফার শুল্কের মুখে পড়তে যাচ্ছে ভারতসহ বিশ্বের ডজনখানেক দেশ। দেশগুলো নিজস্ব শিল্পে ভর্তুকি ও সরকারি সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর জন্য অসম প্রতিযোগিতা তৈরি করছে বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ অভিযোগের ভিত্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বড় অর্থনীতিগুলো শুল্কের