
প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১৬:৪২

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক সেন কনলে। তিনি জানিয়েছেন, আজ (শনিবার) সন্ধ্যায় আমি নিশ্চিত হয়েছি যে ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস পরীক্ষা নেগেটিভ এসেছে।
