
প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১৫:৪৯

করোনার ভাইরাস শরীরে নিলে যিনি নিবেন তাকে দেয়া হবে বাংলাদেশি টাকায় প্রায় ৬ লাখ টাকা। যুক্তরাজ্যের একদল গবেষক খুঁজছেন এমন কিছু স্বেচ্ছাসেবী যারা নিজের ইচ্ছায় শরীরে করোনাভাইরাস নিলে এই পুরস্কার পেতে পারেন।বিজ্ঞানীরা যেহেতু এখনো পৃথিবীতে করোনা ভাইরাসের কোনো নির্দিষ্ট প্রতিষেধক খুঁজে পাননি সেহেতু এই ভাইরাস নিয়ে এখন পরীক্ষা করে চলেছেন বিজ্ঞানীরা। মঙ্গলবার (১০ মার্চ) অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদ সংস্থা নাইন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
