
প্রকাশ: ১২ মার্চ ২০২০, ১৭:৩৩
ইরানের ভাইস প্রেসিডেন্ট ইশাক জাহাঙ্গিরিসহ মন্ত্রিসভার দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির আধাসরকারি ফার্স নিউজের খবরে এমন তথ্য জানা গেছে। বেশ কয়েক দিন ধরেই ইশাক জাহাঙ্গিরির স্বাস্থ্য ভালো যাচ্ছিল না। তার শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল। সাম্প্রতিক শীর্ষপর্যায়ের বৈঠকগুলোতে তাকে দেখা যায়নি। এসবের মধ্যেই বুধবার এমন খবর এসেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব