
প্রকাশ: ৮ মার্চ ২০২০, ১৬:৫২

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৯ জনের। নতুন এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে জরুরি অবস্থা জারি করেছে নিউইর্য়ক। স্থানীয় সময় শনিবার (৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। তিনি বলেন, আমি জনগণকে শান্ত থাকতে বলছি না, বাস্তবতা তুলে ধরছি। একইসঙ্গে আবেগ দূরে সরিয়ে রাখতে বলছি।
এসময় তিনি অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সবশেষ চিত্রও তুলে ধরেন। কুমো বলেন, নিউইয়র্কে ৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অঙ্গরাজ্যে ভাইরাসটি তার অস্তিত্বের জানান দিয়েছে। প্রাণঘাতী কোভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রে দুইশ ১৩ জন আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন ১৯ জন। এ রোগে মারা যাওয়ার সংখ্যায় শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র।
