
প্রকাশ: ৬ মার্চ ২০২০, ২৩:১৬

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের একজন উপদেষ্টা মারা গেছেন। ১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাস দখলে নেয়াকে কেন্দ্র করে সৃষ্ট কূটনৈতিক সঙ্কটে নেতৃত্বের পর্যায়ে ছিলেন এই উপদেষ্টা। শুক্রবার ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ'র বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে ওই উপদেষ্টার প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।
মারা যাওয়ার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন শেইখুল ইসলাম। সিরিয়ায় নিয়োজিত ইরানের সাবেক এই রাষ্ট্রদূত ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
