রবিবার, ৪ অক্টোবর, ২০২৬১৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৮৫৮

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৬

শেয়ার করুনঃ
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৮৫৮
বিশ্বব্যাপী ৫৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৫৮ জনের। আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৩৭৯ জন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৪৩৬ জন।এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাস এপ্রিলের শেষের দিকে নিয়ন্ত্রণে আসতে পারে বলে জানিয়েছেন চীনের বিশেষজ্ঞরা। দেশটির শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ঝং নানশান বলেছেন, ‘আমরা নিশ্চিত যে এপ্রিলের শেষের দিকে মূলত এই মহামারি নিয়ন্ত্রণে আসবে।’

তবে তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এ রোগের প্রাদুর্ভাব ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সর্বোচ্চ হবে। এদিকে গত ১৫ ফেব্রুয়ারি থেকে সংক্রমণের সংখ্যা হ্রাস পাচ্ছে বলে জানানো হয়েছে।সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছে ৭৮ হাজার ৮২৪ জন, মারা গেছে ২ হাজার ৭৮৮ জন। অপরদিকে, দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২২ এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।জাপানি প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০৫ এবং মৃত্যু হয়েছে চারজনের, ইতালিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৫০ এবং মৃত্যু ১৭। অপরদিকে ইরানে ২৪৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৬ জন। জাপানের বিভিন্ন স্থানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮৬ এবং মারা গেছে ৪ জন। সিঙ্গাপুরে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৬, হংকংয়ে ৯৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে দুই জনের, যুক্তরাষ্ট্রে ৬০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। কুয়েতে ৪৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং থাইল্যান্ডে আক্রান্তের সংখ্যা ৪০।অপরদিকে ফ্রান্সে ৩৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে দুই জনের, বাহরাইনে আক্রান্ত ৩৩, তাইওয়ানে আক্রান্ত ৩২ এবং মৃত্যু ১, অস্ট্রেলিয়ায় আক্রান্ত ২৩, মালয়েশিয়ায় ২২, জার্মানিতে ২১, ভিয়েতনামে ১৬, যুক্তরাজ্যে ১৫, আরব আমিরাতে ১৩, কানাডায় ১২, স্পেনে ১২, ম্যাকাউতে ১০, ইরাকে ৬, সুইজারল্যান্ডে ৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অপরদিকে ফিলিপাইনে ৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে একজন, ক্রোয়েশিয়ায় ৩, গ্রিসে ৩, ভারতে ৩, ইসরায়েলে ৩, অস্ট্রিয়ায় ২, ফিনল্যান্ডে ২, ওমানে ২, পাকিস্তানে ২, রাশিয়ায় ২, সুইডেনে ২, আফগানিস্তানে ১, আলজেরিয়ায় ১, বেলজিয়ামে ১, ব্রাজিলে ১, কম্বোডিয়ায় ১, ডেনমার্কে ১, মিসরে ১, এস্তোনিয়ায় ১, জর্জিয়ায় ১, লেবাননে ১, নেপালে ১, নেদারল্যান্ডসে ১, উত্তর মেসিডোনিয়ায় ১, নাইজেরিয়া ১, নরওয়েতে ১, রোমানিয়ায় ১ এবং শ্রীলঙ্কায় ১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

চীনের হুমকির মাঝে তাইওয়ানে পৌঁছাল মার্কিন এফ-১৬ভি

চীনের হুমকির মাঝে তাইওয়ানে পৌঁছাল মার্কিন এফ-১৬ভি

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা

মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

এ সম্পর্কিত আরও পড়ুন

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ও চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা। শনিবার (৩ অক্টোবর) কর্মসূচিকে কেন্দ্র করে মিশনসংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। শিয়ালদহ রেলস্টেশন থেকে মিছিল শুরু করেন দুই সংগঠনের সদস্যরা। মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও

চীনের হুমকির মাঝে তাইওয়ানে পৌঁছাল মার্কিন এফ-১৬ভি

চীনের হুমকির মাঝে তাইওয়ানে পৌঁছাল মার্কিন এফ-১৬ভি

চীনের সামরিক চাপ মোকাবিলায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা নতুন এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম দুটি হাতে পেয়েছে তাইওয়ান। ২০১৯ সালে অর্ডার করা ৬৬টি যুদ্ধবিমানের মধ্যে প্রথম দুটি শুক্রবার (২ অক্টোবর) তাইওয়ানের পূর্বাঞ্চলীয় তাইতুংয়ের চিহ-হাং বিমানঘাঁটিতে পৌঁছায়। কয়েক মাসের বিলম্বের পর বিমান দুটি হাওয়াই ও গুয়াম হয়ে স্থানীয় সময় দুপুরে সেখানে অবতরণ করে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি

জ্বালানি বাজার সামলাতে ১০ কোটি ব্যারেল মজুত ছাড়বে জি-৭

জ্বালানি বাজার সামলাতে ১০ কোটি ব্যারেল মজুত ছাড়বে জি-৭

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের অস্থিরতা সামাল দিতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতি অনুযায়ী, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সমন্বয়ে আগামী চার মাসে এই মজুত বাজারে সরবরাহ করা হবে। এর মধ্যে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। জি-৭ নেতারা জানিয়েছেন, বাজার স্থিতিশীল

ইয়েমেনে হুথিবিরোধী অভিযানে এক লাখ সেনা নামাবে সৌদি

ইয়েমেনে হুথিবিরোধী অভিযানে এক লাখ সেনা নামাবে সৌদি

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি সমন্বিত সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের প্রতিবেদনে আঞ্চলিক কর্মকর্তা ও পশ্চিমা কূটনীতিকদের উদ্ধৃত করে বলা হয়েছে, রিয়াদ লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল-মান্দেবের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে দুটি কৌশল বিবেচনা করছে। একটিতে প্রণালি ও সংলগ্ন উপকূলীয় এলাকায় সীমিত অভিযান, অন্যটিতে ইয়েমেনের একাধিক এলাকায় একযোগে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। সামরিক

ইরানকে ঘিরে ফেলেছে মার্কিন রনতরী, ট্রাম্পের নতুন ছক

ইরানকে ঘিরে ফেলেছে মার্কিন রনতরী, ট্রাম্পের নতুন ছক

মধ্যপ্রাচ্যে চলমান ইরান সংঘাতের মধ্যে তেহরানের ওপর সামরিক চাপ বাড়াতে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট বিশাল স্ট্রাইক গ্রুপসহ স্যান ডিয়েগো ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, রণতরীটি ইরানের আশপাশের এলাকায় মোতায়েন করা হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রুজভেল্টের পাশাপাশি ইউএসএস ম্যাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্সের সদস্যরাও স্যান