
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫০
ভারতীয়রা চাইলে অনেদ দূর যেতে পারে। আর তা মোদীকে দেখেই প্রমাণিত হয়। এই ভাষাতেই প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মোদীর হাত ধরে আমেদাবাদে বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম ‘মোতেরা’র উদ্বোধন করলেন ট্রাম্প। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের বিভিন্ন দিকের কথা উঠে এল তাঁর কথায়।
সোমবার, দু’দিনের ভারত সফরে সোমবার আহমেদাবাদে সস্ত্রীক পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকাল ১১.৩০ নগদ বিমানবন্দরে নামে ‘এয়ারফোর্স ওয়ান’। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবতরণের পর মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট।
