বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইরানের বিক্ষোভে নিহত ১০৬

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ১৮:৩১

শেয়ার করুনঃ
ইরানের বিক্ষোভে নিহত ১০৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইরানে কয়েকদিন ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দ্বারা গোটা দেশের ১০৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বস্ত সূত্রের বরাতে এই তথ্য দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা। মঙ্গলবার এ নিয়ে বিবৃতি দেয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাতে মানবাধিকার সংগঠনটি গত শুক্রবার শুরু হওয়া বিক্ষোভে ইরানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ও প্রাণঘাতী শক্তি প্রয়োগের অভিযোগ তুলে বলেছে, ‘বিশ্বস্ত প্রতিবেদনে পাওয়া তথ্যে জানা গেছে, গোটা দেশের ২১টি শহরে অন্তত ১০৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।’ 

তারা আরও জানায়, ‘বিক্ষোভকারী নিহতেদর প্রকৃত সংখ্যাটা আরও বেশি। কিছু কিছু প্রতিবেদন তো বলছে যে অন্তত ২০০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।’ তবে মঙ্গলবার অ্যামনেস্টি এমন দাবি করলেও ইরান সরকারের পক্ষ থেকে এই বিবৃতির বিরুদ্ধে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আলজাজিরা বলছে, ইরানের বিক্ষোভে হতাহতের সংখ্যা নিয়ে তাদের হাতে আসা সর্বশেষ তথ্যমতে গত পাঁচ দিনে অন্তত ১১ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে পাঁচজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকি ছয়জন বেসামরিক নাগরিক। তবে ইরান সরকার বিক্ষোভে হতাহতের সংখ্যা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।

Iran Protest

আরও

ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে মুসলিম জনসংখ্যায় শীর্ষে উঠতে পারে পাকিস্তান

ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে মুসলিম জনসংখ্যায় শীর্ষে উঠতে পারে পাকিস্তান

কিন্তু ইরানের আধাসরকারি বার্তা সংস্থা আইএসএনএ গত সোমবারের এক প্রতিবেদনে জানায়, রাজধানী তেহরানে পাশে বিক্ষোভকারীদের মাধ্যমে নিরাপত্তা বাহিনীর তিনজন সদস্য নিহত হয়েছেন। একইদিনে ইরান সরকারের মুখপাত্র দাবি করেন যে, কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে গোটা দেশের পরিস্থিতি এখন শান্ত। মানবাধিকার কর্মী ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইরান বিষয়ক গবেষন রাহা বাহরেইনি বলেন, ‘মূলত বিক্ষোভে অংশ নেয়া প্রত্যক্ষদর্শী, দেশটিতে অবস্থানরত মানবাধিকারকর্মী, স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক ও বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইরানের বিক্ষোভে নিহতের এই সংখ্যা আমরা জানতে পেরেছি।’

লন্ডনে অবস্থানরত ওই মানবাধিকারকর্মী আলজাজিরাকে বলেন, ‘আমাদের হাতে আসা এসব তথ্য বলছে ইরানের নিরাপত্তা বাহিনী গোটা দেশে বিচারবহির্ভূতভাবে এত মানুষকে হত্যা করেছে। আমাদের কাছে তথ্য আছে যে, নিরাপত্তা বাহিনীর হাতে যারা নিহত হচ্ছেন তাদের লাশও পরিবারের কাছে ফেরত দেয়া হচ্ছে না।’ গত শুক্রবার ইরান জ্বালানি তেলের দাম ৫০ শতাংশ বাড়িয়েছে। সরকার এমন ঘোষণা দেয়ার পর গোটা দেশে অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বলছেন, একদফায় জ্বালানি তেলের এত মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য বিশাল এক চাপ। তবে দেশটির সর্বোচ্চ নেতা বলেছেন, তিনি সরকারের এই সিদ্ধান্তের পক্ষে। 

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে চালক বসে থাকা অবস্থায় তাতে ভাঙচুর চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিভিন্ন ভবনের ছাদ থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে স্নাইপার দিয়ে গুলি ছোড়া হচ্ছে। শুধু ছাদ নয় একবার হেলিকপ্টার থেকেও গুলি ছুড়তে দেখা যায়।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা ইরান সরকারের নেতাদের ছবিতে আগুন জ্বালিয়ে দিচ্ছেন এবং ধর্মীয় নেতাদের পদত্যাগ দাবি করছেন। একইসঙ্গে সেসব ভিডিও ফুটেজে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হতেও দেখা যায়। বিক্ষোভ শুরুর পরদিন থেকেই বিক্ষোভ যাতে ছড়িয়ে পড়তে না পারে তাই দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে সরকার। কর্তৃপক্ষের দেয়া হিসাব অনুযায়ী, গত শুক্রবার শুরু হওয়া বিক্ষোভ থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও শত শত বিক্ষোভকারী।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

বিক্ষোভকারীদের সমর্থন দেয়ার ঘোষণা দিয়ে তাদেরকে দমনে নানা পন্থা অবলম্বন ও যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরান সরকারের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ সরকার ও সামরিক বাহিনীর কর্মকর্তারা বলছেন, ইরানের বিরুদ্ধে কূটচাল চালছে শত্রুপক্ষরা। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, দেশে ও দেশের বাইরে ইরানের যেসব শত্রু ও বিরোধী রয়েছে তারাই চক্রান্ত করে এই অন্তর্ঘাতমূলক বিক্ষোভে উসকানি দিচ্ছেন। তিনি সরকারি সিদ্ধান্তের পক্ষে থেকে বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, নিরাপত্তার বিষয়টি সরকার দেখবে সাধারণ মানুষ নয়। 

যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সমর্থনের ঘোষণা দেয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর তীব্র নিন্দা জানিয়ে তার সমালোচনা করেছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিক্ষোভ দমনে ইরান সরকারের সমালোচনা করে বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে আছে।’ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে ভন্ডামি অভিহিত করে বলেছেন, ‘গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় ইরানের অর্থনীতিসহ সাধারণ নাগরিক নানা রকম সঙ্কটের মধ্যে পড়েছে। আর এখন তারা পাশে আছি বলে ভন্ডামি করছেন।’

প্রসঙ্গত, গত শুক্রবার ইরান সরকার প্রতি লিটার পেট্রলের মূল্য ১০ হাজার থেকে ১৫ হাজার রিয়াল করার ঘোষণা দিলে এ বিক্ষোভ শুরু হয়। ঘোষণা অনুযায়ী, মাসে প্রতিটি ব্যক্তিগত গাড়ির জন্য ৬০ লিটার জ্বালানি বরাদ্দের কথা জানিয়ে নির্ধারিত পরিমাণের বাইরে পেট্রল কিনতে চাইলে প্রত্যেক লিটারের মূল্য ৩০ হাজার রিয়াল করা হয়।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

এ সম্পর্কিত আরও পড়ুন

কানাডায় কর্মরত এক লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় কর্মরত এক লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় কর্মরত বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ পরিকল্পনার আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্য স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন। কানাডার ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ নভেম্বর কানাডার অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার সম্ভাব্য হুমকি মোকাবিলায় সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান সুরক্ষায় নতুন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্য। পরিকল্পনা অনুযায়ী, রাতে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) যুদ্ধবিমানগুলো হ্যাঙ্গার ও বিশেষ সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে সরিয়ে রাখা হবে। খোলা জায়গায় থাকা বিমানগুলোর সুরক্ষায় বসানো হবে ড্রোন প্রতিরোধী জাল। বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের দ্য টাইমস ও স্কাই নিউজ এ তথ্য জানায়। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি প্রতিবেদনগুলোর সত্যতা নিশ্চিত করেনি। মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক থাকা নিয়ে উদ্বেগ বাড়ছে। সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজে মাইন বিস্ফোরণের খবর বাজারে অস্থিরতা তৈরি করেছে। দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৪ দশমিক

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দরপতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবারও স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছিল। গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

যুক্তরাষ্ট্রের নতুন দফার শুল্কের মুখে পড়তে যাচ্ছে ভারতসহ বিশ্বের ডজনখানেক দেশ। দেশগুলো নিজস্ব শিল্পে ভর্তুকি ও সরকারি সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর জন্য অসম প্রতিযোগিতা তৈরি করছে বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ অভিযোগের ভিত্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বড় অর্থনীতিগুলো শুল্কের