মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬১৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেনে বিষ্ফোরণে নিহত বেড়ে ৭৩

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ২৩:৭

শেয়ার করুনঃ
পাকিস্তানে ট্রেনে বিষ্ফোরণে নিহত বেড়ে ৭৩

পাকিস্তানের লিয়াকতপুর শহরের কাছে তেজগাম ট্রেনের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত অনেকের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে রহিম ইয়ার খান জেলা সরকার। বৃহস্পতিবার এক যাত্রীর রান্নার গ্যাস স্টোভ বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। পাঞ্জাবের স্বাস্থ্য মন্ত্রী ডা. ইয়াসমিন রশিদ বলেন, নারী ও শিশুসহ ৪৪ ব্যক্তি আহত হয়েছেন। হতাহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে নেয়া হয়েছে। দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় শহর করাচি থেকে লাহোরে যাচ্ছিল। তখন এক যাত্রীর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে।

পাঞ্জাব প্রদেশের দক্ষিণে রহিম ইয়ার খান শহরের কাছে এই বিস্ফোরণে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পাকিস্তান রেলওয়ে কর্মকর্তারা বলেন, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। যে কোচে বিস্ফোরণটি ঘটেছে, সেটি তাবলীগ জামাতের এক লোক বুকিং নিয়েছিলেন। সকালের নাস্তা তৈরিতে তিনি গ্যাস স্টোভে ডিম সিদ্ধ করছিলেন, তখনই বিকট বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে ট্রেনে আরও দুটি কোচ গ্রাস করে নেয় আগুন। পাকিস্তানের রেলওয়েমন্ত্রী শেখ রশিদও এই তথ্য নিশ্চিত করেছেন। হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, একটি তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছি। যেটা দ্রুত শেষ করতে বলা হয়েছে।

পাঞ্জাবের গ্রামীণ অঞ্চলে এই দুর্ঘটনার টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ট্রেনের তিনটি বগি থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। এসময় লোকজন চিৎকার করে কান্নাকাটি করছিলেন। দেশটির এক জ্যেষ্ঠ রেল কর্মকর্তা বলেন, কয়েকজন যাত্রী সকালের নাস্তা তৈরি করছিলেন। এসময় দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। ট্রেনের অধিকাংশ যাত্রী একটি একটি ধর্মীয় সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। তিনি আরও জানান, দীর্ঘ সফরে অধিকাংশ পাকিস্তানি খাবার সঙ্গে নিয়ে যান। তবে গ্যাস সিলিন্ডার বহন নিষিদ্ধ। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। লিয়াকতপুর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ নাদিম জিয়া বলেন, ৭১ যাত্রী নিহত ও ৪৪ জন আহত হয়েছেন।

আরও

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

তবে আদনান সাবির নামের এক উদ্ধার কর্মকর্তা বলেন, মৃত বেড়ে ৭৩ জনে পৌঁছেছে। জিয়া বলেন, আগুন থেকে বাঁচতে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে কয়েকজন যাত্রী নিহত হয়েছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে শুল্কছাড় দেওয়া হয়েছে। বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধসহ বিশেষ কিছু ওষুধ ও উপাদান শূন্য শতাংশ শুল্কের আওতায় আনার সুবিধা পেয়েছে বাংলাদেশসহ ২০টি দেশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তালিকা অনুযায়ী, বিরল রোগের ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, কোষভিত্তিক থেরাপি, জিন থেরাপি,

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বিদ্রোহী নিয়ন্ত্রিত কিয়াকতাও শহরের একটি জনবহুল বাজার এলাকায় জান্তা সরকারের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। সোমবার স্থানীয় সময় দুপুরে চালানো এ হামলায় বাজারের ক্রেতা, বিক্রেতা ও পথচারীরা হতাহত হন। আরাকান আর্মি ও স্থানীয় উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আরাকান আর্মির দাবি, দুপুর ১২টার দিকে একটি যুদ্ধবিমান থেকে স্থানীয়

খুব শিগগিরই জয়ী হবে যুক্তরাষ্ট্র, বললেন প্রেসিডেন্ট ট্রাম্প

খুব শিগগিরই জয়ী হবে যুক্তরাষ্ট্র, বললেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানে মার্কিন কর্মকর্তারা সোমবার মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই এই যুদ্ধে জয়ী হবে এবং সংঘাত দ্রুত শেষ হবে। মঙ্গলবার ডনের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তাঁর বিবেচনায় যুক্তরাষ্ট্র যুদ্ধে জয়ী হতে যাচ্ছে। তিনি জানান,

টানা দ্বিতীয় কর্মদিবসে বিশ্ববাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম

টানা দ্বিতীয় কর্মদিবসে বিশ্ববাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম

বিশ্ববাজারে টানা দ্বিতীয় কর্মদিবসের মতো অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৯১ ডলারে পৌঁছেছে। এর

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে মৌসুমের আগেই আঘাত হানা শক্তিশালী ‘নর-ইস্টার’ ঝড়ে নিউ ইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তীব্র বাতাস, ভারী বৃষ্টি, প্রবল ঢেউ ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও অবকাঠামো। ঝড়ের প্রভাবে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং এক লাখ ৩০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক সিটির একটি আবাসন কর্তৃপক্ষের