রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬১২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ক্রমশ শঙ্কা বাড়ছে পরমাণু যুদ্ধের !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ আগস্ট ২০১৯, ১৭:৫১

শেয়ার করুনঃ
ক্রমশ শঙ্কা বাড়ছে পরমাণু যুদ্ধের !
আজ বিশ্ববাসীর জন্য এক বিভীষিকাময় দিন যা হিরোশিমা দিবস হিসেবে পরিচিত। ১৯৪৫ সালের ৬ আগস্ট পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই দিনটিতেই জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে প্রাণ হারান অন্তত ১ লাখ ৪০ হাজার মানুষ। ভয়ার্ত ও শোকাবহ সেই ঘটনায় প্রতি বছর নিহতদের স্মরণ করেন শোকার্ত জাপানিরা।১৯৪৫ সালে জাপানই ছিল একমাত্র দেশ যার ওপর পারমাণবিক বোমা হামলা চালানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওপর দুবার পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ৬ আগস্ট হিরোশিমার তিন দিন পর অর্থাৎ ৯ আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় ৭৪ হাজার মানুষ প্রাণ হারান।

পরবর্তীতে ওই বছরের ১৫ আগস্ট আত্মসমর্পণ করে জাপান। সাধারণ নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের এ হামলাকে অনেকে যুদ্ধাপরাধ এবং নৃশংসতা মনে করেন। কিন্তু অনেকে আবার মনে করেন পারমাণবিক হামলার মধ্য দিয়ে রক্তক্ষয়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। তবে এতদিন পর এসেও বিশেষজ্ঞদের ধারণা, আবারও এমন যুদ্ধের সম্ভাবনা দানা বাঁধতে শুরু করেছে। তথ্য অনুযায়ী, হিরোশিমা-নাগাসাকির ৭৪ বছর পার হলেও এখনো পরমাণু শক্তিধর দেশগুলোতে বিপুলসংখ্যক পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে।বিবিসির প্রতিবেদন এবং গবেষণা সংস্থাগুলোর মতে যুক্তরাষ্ট্রের হাতে পরমাণু অস্ত্র আছে প্রায় আট হাজার, রাশিয়ার সাত হাজার, ফ্রান্সের ৪০০, যুক্তরাজ্যের দুই শতাধিক, চীনেরও তেমনই, ভারতের আছে প্রায় ১৩০টি, পাকিস্তানের ১৪০টি, ইসরায়েলের রয়েছে ৮০টি এবং উত্তর কোরিয়ার আছে ২০টি। সব দেশই এসব তথ্যের ব্যাপারে কড়া গোপনীয়তা বজায় রাখে। তবে সব মিলিয়ে পৃথিবীর মোট নয়টি পরমাণু বোমায় শক্তিধর দেশের হাতে এখনো নয় হাজার পরমাণু বোমা আছে।

এদিকে ১৯৮৭ সালে ‘কোল্ড ওয়ার’ বা শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে করা মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তি আইএনএফ থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াও একই চুক্তি থেকে বেরিয়ে নতুন করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ইরানও অন্য দেশগুলোর সঙ্গে করা চুক্তি আরও শিথিল করে ব্যাপক হারে পারমাণবিক পরীক্ষা চালানো শুরু করেছে।অন্যদিকে, ব্যাপক বৈরী সম্পর্ক উতরে মিলিত হয়েছে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে চুক্তি হলেও অল্প কয়েকদিনের ব্যবধানে তিনবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বিষয়টিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহজভাবে নিয়ে বিশ্ববাসী তা মোটেও একইভাবে দেখছেন না। কারণ, পরমাণু অস্ত্রের প্রভাব শুধু শত্রুপক্ষের দেশগুলোতেই নয় বরং পাশ্ববর্তী দেশগুলোতেও এর প্রভাব পড়বে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও সপ্তাহজুড়ে পতনের শঙ্কা

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও সপ্তাহজুড়ে পতনের শঙ্কা
বিজ্ঞানভিত্তিক ওয়েব সাইট ‘ইউনিয়ন অব কনসার্নড’-এ প্রকাশিত এক প্রতিবেদন বলছে, হিরোশিমার ৭৪ বছর পার হয়েছে। কিন্তু, পারমাণবিক যুদ্ধের ঝুঁকি না কমে বরং তা বাড়তেই আছে। এই প্রতিষ্ঠানের সহ-পরিচালক ডেভিড রাইট বলছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান সিদ্ধান্ত এবং পরমাণু চুক্তি নিয়ে টালবাহানার কারণে বিশ্বজুড়ে পরমাণু যুদ্ধের শঙ্কা বাড়ছে। সামনের দিনগুলোতে এই পরিস্থিতি আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে। যা বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে।’ সব পক্ষকে সার্বিক বিষয় মাথায় রেখেই পরমাণু চুক্তি এবং যেন যুদ্ধ না বাঁধে সে বিষয়ে আরও একবার ভাবার পরামর্শ দেন ডেভিড রাইট।

সর্বশেষ সংবাদ

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

হিলিতে নানা আয়োজনে 'গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর' কর্মসূচি পালন

হিলিতে নানা আয়োজনে 'গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর' কর্মসূচি পালন

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে গোল দাগ দিয়ে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করার কয়েক ঘণ্টা পর ট্রাম্প ওই ছবি প্রকাশ করেন। ইরানের প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি রাজ্য নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদ পানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ফরেনসিক পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ভেজাল মদকেই মৃত্যুর নিশ্চিত কারণ হিসেবে ধরা হচ্ছে না। ঘটনার তদন্ত এবং অবৈধ মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করতে বিশেষ তদন্তকারী

বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও সপ্তাহজুড়ে পতনের শঙ্কা

বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও সপ্তাহজুড়ে পতনের শঙ্কা

আন্তর্জাতিক বাজারে সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। তবে মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর আশঙ্কায় স্বর্ণবাজারে অস্থিরতা রয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৪ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ

চীনা স্যাটেলাইট সহায়তায় ইরানের নিখুঁত হামলা, দাবি মার্কিন গোয়েন্দাদের

চীনা স্যাটেলাইট সহায়তায় ইরানের নিখুঁত হামলা, দাবি মার্কিন গোয়েন্দাদের

চীনা প্রতিষ্ঠানগুলোর সরবরাহ করা স্যাটেলাইট চিত্র ও ভূ-স্থানিক তথ্য ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও হরমুজ প্রণালির জাহাজে আরও নিখুঁত হামলা চালাতে সহায়তা করছে বলে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) একাধিক মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন এ তথ্য প্রকাশ করে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় চীনা স্যাটেলাইট তথ্য

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান, জানালেন জোকার

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান, জানালেন জোকার

৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অবস্থান থেকে ইরান কোনোভাবেই সরে আসবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের অভ্যন্তরীণ বিষয়ক ও পরিষদ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালেহ জোকার। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজে তার বক্তব্য প্রকাশিত হয়। জোকারের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানি জনগণের আইনসম্মত অধিকার। তিনি এটিকে দেশের মৌলিক অধিকারের অংশ হিসেবেও উল্লেখ করেন। তার দাবি, ৬০