মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬১৬ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

নয়া এমপিদের মুখ বন্ধ রাখার নির্দেশ মোদির

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০১৯, ১৯:২৭

শেয়ার করুনঃ
নয়া এমপিদের মুখ বন্ধ রাখার নির্দেশ মোদির

সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা নয়, এমনকি ঘরোয়া আড্ডা বা ‘অফ দ্য রেকর্ড’ কথাবার্তাও নয়। প্রথম দিনেই বিজেপি তথা এনডিএর নতুন সাংসদদের মুখ বন্ধ রাখার নির্দেশ দিলেন নরেন্দ্র মোদি। শনিবার (২৫ মে) এনডিএর সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। গত পাঁচ বছরে সাক্ষী মহারাজ থেকে এবার ভোট প্রচারে প্রজ্ঞা সিংহ ঠাকুর বিতর্কিত মন্তব্য করে বারবার বিজেপিকে বিপাকে ফেলেছেন। নাথুরাম গডসেকে দেশভক্ত বলে ফেলায় মোদিকে বলতে হয়েছে, তিনি কখনওই প্রজ্ঞাকে ক্ষমতা করতে পারবেন না। মোদি বলেন, কিছু নেতা বিতর্কিত মন্তব্যের জন্য সব সময় খবরে থাকেন। তাদের সতর্ক থাকতে হবে। মিডিয়ার লোকেরাও জানে, ছয় জন এমন নমুনা রয়েছে, যাদের সামনে পৌঁছে গেলে কিছু না কিছু বলবেই।

লালকৃষ্ণ আদবাণীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘দিখাস-ছপাস’র লোভ থেকে বাঁচতে হবে। মোদির সাবধানবাণী, সংবাদমাধ্যম নানা রকম বিষয়ে বয়ানের জন্য অনুরোধ করবে। সব তথ্য যাচাই করে তবেই মন্তব্য করবেন। ‘অফ দ্য রেকর্ড’ আলাপচারিতা বলে কিছু হয় না। কার পকেটে কী যন্ত্র রয়েছে, কেউ জানে না। আগের মেয়াদে মোদির বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল যে, তিনি সাংবাদিক বৈঠক করেন না। এবার বাকিদেরও একই পথে হাঁটার বার্তা দিচ্ছেন কি না, এ প্রশ্ন তাঁর আজকের বক্তৃতার পরে উঠছে। সেই সঙ্গে বেফাঁস কথা বলার উপরে রাশ টানতে চাওয়ার প্রয়াসও অবশ্যই স্পষ্ট। সেই সঙ্গে মোদীর নির্দেশ, ভিআইপি সংস্কৃতি ছাড়তে হবে। বিমানবন্দরে চেকিং হলে খারাপ লাগলে চলবে না। আগের বার প্রধানমন্ত্রী হয়েও তিনি প্রথমেই লালবাতি সরানোর নির্দেশ দিয়েছিলেন।

এ দিনের বক্তৃতায় আর একটা বড় অংশ জুড়ে ছিল, কে মন্ত্রী হবেন, কে হবেন না, তা নিয়ে জল্পনায় আগল দেওয়ার চেষ্টা। নতুন সরকারে কে ক্যাবিনেট মন্ত্রী, কে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তা নিয়েই এখন আগের সরকারের মন্ত্রী, প্রবীণ-নবীন সাংসদদের মধ্যে আলোচনা চলছে। আগের সরকারের অন্তত এক ডজন মন্ত্রী এবার আর পদ মিলবে না বলে আশঙ্কা করছেন। কিন্তু বৈঠকে নরেন্দ্র মোদি বলেন, কারা কারা জিতে এসেছেন, তিনি এখনও সেই তালিকাই দেখে উঠতে পারেননি। মোদি একদিকে যেমন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে সাংসদদের বারণ করেছেন, তেমনই সংবাদমাধ্যমের কথায় সাংসদদের বিশ্বাস করতেও মানা করেছেন। তিনি বলেন, সরকার আর কেউ তৈরি করবেন না। যার দায়িত্ব, তিনিই তৈরি করবেন। খবরের কাগজের পাতা থেকে মন্ত্রী তৈরি হয় না। মন্ত্রিপদ যায়ও না। কেউ মন্ত্রী পদ পাইয়ে দেওয়ার কথা বললে, তাকেও বিশ্বাস করতে নিষেধ করেছেন মোদি।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সিন্ধু চুক্তি ইস্যুতে নয়া দিল্লিকে কঠোর বার্তা দিল ইসলামাবাদ

সিন্ধু চুক্তি ইস্যুতে নয়া দিল্লিকে কঠোর বার্তা দিল ইসলামাবাদ
তবে মোদি যা-ই বলুন, বিজেপির অনেক নেতাই মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। জেডি(ইউ), শিবসেনা, এডিএমকে-র মতো শরিক নেতারাও মন্ত্রী হওয়ার জন্য বিজেপির শীর্ষস্তরে দরবার শুরু করেছেন। জানা গেছে, এবার মন্ত্রিসভায় অনেক নতুন মুখ থাকবে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলঙ্গানার মতো রাজ্য থেকে মন্ত্রী করা হতে পারে। ওড়িশা থেকে জুয়াল ওরাম, সুরেশ পূজারি, অপরাজিতা ষড়ঙ্গী মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। তেলঙ্গানার সেকেন্দ্রাবাদের সাংসদ কিষাণ রেড্ডি মন্ত্রী হতে পারেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডাও ক্যাবিনেটে আসতে পারেন। জেডি(ইউ) ও শিবসেনা, দুই শরিক দলই তিনটি করে মন্ত্রক পেতে পারে বলে আশা করছে। নীতীশ কুমার রেলমন্ত্রী ছিলেন। জেডি(ইউ) ফের রেল মন্ত্রকের দাবিদার। এডিএমকে তামিলনাড়ুতে মাত্র একটি আসন জিতেছে। সাবেক মুখ্যমন্ত্রী ও পনিরসেলভামের ছেলে পি রবীন্দ্রনাথ কুমার। তাকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার দাবি তুলেছে এডিএমকে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

 

সর্বশেষ সংবাদ

প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশে মুক্তিযোদ্ধার পরিবারে উত্তরাধিকার বিতর্ক

প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশে মুক্তিযোদ্ধার পরিবারে উত্তরাধিকার বিতর্ক

তৃণমূলে স্বাস্থ্যসেবা জোরদারে বড় পরিকল্পনা সরকারের

তৃণমূলে স্বাস্থ্যসেবা জোরদারে বড় পরিকল্পনা সরকারের

দেশের এগারো শতাংশ মানুষ এখনো আর্সেনিক ঝুঁকিতে: মির্জা ফখরুল

দেশের এগারো শতাংশ মানুষ এখনো আর্সেনিক ঝুঁকিতে: মির্জা ফখরুল

উজানের ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অব্যাহত

উজানের ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অব্যাহত

ভেনেজুয়েলায় উদ্ধার অভিযানে সময় ফুরাচ্ছে, কমছে জীবিত উদ্ধারের আশা

ভেনেজুয়েলায় উদ্ধার অভিযানে সময় ফুরাচ্ছে, কমছে জীবিত উদ্ধারের আশা

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

এ সম্পর্কিত আরও পড়ুন

ভেনেজুয়েলায় উদ্ধার অভিযানে সময় ফুরাচ্ছে, কমছে জীবিত উদ্ধারের আশা

ভেনেজুয়েলায় উদ্ধার অভিযানে সময় ফুরাচ্ছে, কমছে জীবিত উদ্ধারের আশা

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পরও উদ্ধার অভিযান এখনো শেষ হয়নি। দেশটির বিভিন্ন দুর্গত এলাকায় পর্যাপ্ত সহায়তা পৌঁছাতে না পারায় ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় বাসিন্দারাই প্রধান ভূমিকা পালন করছেন। মঙ্গলবার (৩০ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকাজে বিলম্ব হওয়ায় জীবিতদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসছে। প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা

সিন্ধু চুক্তি ইস্যুতে নয়া দিল্লিকে কঠোর বার্তা দিল ইসলামাবাদ

সিন্ধু চুক্তি ইস্যুতে নয়া দিল্লিকে কঠোর বার্তা দিল ইসলামাবাদ

সিন্ধু নদ পানিবণ্টন চুক্তিকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিল আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে ভারতের অংশের সব পানি পুরোপুরি ব্যবহারের ঘোষণা দেওয়ার পর পাকিস্তানের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। ইসলামাবাদ সতর্ক করে বলেছে, তাদের প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে

আফগান হামলা ঘিরে পাকিস্তান ভারতের কূটনৈতিক বিরোধ তুঙ্গে

আফগান হামলা ঘিরে পাকিস্তান ভারতের কূটনৈতিক বিরোধ তুঙ্গে

আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। নয়া দিল্লি এ হামলাকে একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে আফগানিস্তানের রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে হামলায় নিহত বেসামরিক নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, রবিবার ও সোমবারের

হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি বৈঠক

হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি বৈঠক

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালির নিরাপত্তা, জাহাজ চলাচল এবং চলমান বিরোধ নিরসনে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠককে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের তথ্যের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, পারস্য উপসাগরে সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক হামলা বন্ধ করা এবং

বাংলাদেশ লাগোয়া ভারতের তিন সীমান্তবর্তী রাজ্যে তিন দফা ভূমিকম্প

বাংলাদেশ লাগোয়া ভারতের তিন সীমান্তবর্তী রাজ্যে তিন দফা ভূমিকম্প

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে এক ঘণ্টার ব্যবধানে তিন দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২৯ জুন) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে মণিপুর, অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশের সীমান্তঘেঁষা মেঘালয়ে এ ভূকম্পনগুলো আঘাত হানে। তবে ভূমিকম্পগুলোর মাত্রা তুলনামূলক কম হওয়ায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি বাংলাদেশ