
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১৩:৫৩

বরিশালের ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ হাওলাদারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে একপাক্ষিক সালিশের মাধ্যমে এক উত্তরাধিকারীর নামে সরকারি ঘর বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, এতে মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ আলী ফকিরের অপর দুই সন্তান ও দ্বিতীয় স্ত্রী উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান।
