প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১১:২৯

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি সমন্বিত সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের প্রতিবেদনে আঞ্চলিক কর্মকর্তা ও পশ্চিমা কূটনীতিকদের উদ্ধৃত করে বলা হয়েছে, রিয়াদ লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল-মান্দেবের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে দুটি কৌশল বিবেচনা করছে। একটিতে প্রণালি ও সংলগ্ন উপকূলীয় এলাকায় সীমিত অভিযান, অন্যটিতে ইয়েমেনের একাধিক এলাকায় একযোগে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে।
