প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পর সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, সৌদি আরবের প্রয়োজন হলে বিশেষ করে কারিগরি ও প্রযুক্তিগত ক্ষেত্রে সহায়তা দিতে প্রস্তুত আঙ্কারা। শনিবার (১৯ সেপ্টেম্বর) তুরস্কের স্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
