প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫১

যুক্তরাষ্ট্রকে ইরানের সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেছেন, মার্কিন বাহিনী ইরানের সেনাবাহিনীকে এড়িয়ে এখন বেসামরিক জনগণ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। তবে কোনো পরিস্থিতিতেই ইরান যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
