প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:৭

গাজা ভূখণ্ডের যুদ্ধপরবর্তী শাসনব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মধ্যে চরম মতবিরোধ তৈরি হয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগীদের নিয়ে প্রস্তুত করা মার্কিন পরিকল্পনা বাস্তবায়নে নেতানিয়াহু নানা বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন কুশনার।
