প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১১:৪৮

পেরুর দক্ষিণাঞ্চলের মরুভূমিতে অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী নাজকা লাইন পরিদর্শনে গিয়ে একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ১১ জন যাত্রী ও ২ জন পাইলটসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ও কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

