রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬১২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে তিন লাখ শরণার্থী নিতে সম্মত মিয়ানমার

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৪৬

শেয়ার করুনঃ
বাংলাদেশ থেকে তিন লাখ শরণার্থী নিতে সম্মত মিয়ানমার
রোহিঙ্গা প্রত্যাবাসন

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে মিয়ানমার। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত আরও পাঁচ হাজার রোহিঙ্গাকেও ফিরিয়ে নেওয়ার বিষয়ে দেশটি ইতিবাচক অবস্থান নিয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়ে বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে মিয়ানমারের সঙ্গে এ বিষয়ে আলোচনা এগিয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে এই ঘোষণা নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে প্রত্যাবাসনের সময়সূচি ও বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আরও

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

সম্প্রতি কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার কার্যালয়ের বাইরে অভিযান চালিয়ে শতাধিক রোহিঙ্গাকে আটক করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। পরে যাচাই-বাছাইয়ে তাদের বৈধ নিবন্ধনপত্র পাওয়া গেলে সবাইকে মুক্তি দেওয়া হয়।

বর্তমানে জাতিসংঘের শরণার্থী সংস্থায় নিবন্ধিত এক লাখ ২৬ হাজারের বেশি রোহিঙ্গা মালয়েশিয়ায় অবস্থান করছেন। অন্যদিকে বাংলাদেশে কক্সবাজারসহ বিভিন্ন আশ্রয়শিবিরে বিপুলসংখ্যক রোহিঙ্গা মানবিক সহায়তার ওপর নির্ভরশীল জীবনযাপন করছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর ব্যাপক নির্যাতনের মুখে লাখো রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। ওই ঘটনার জেরে আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নিয়ে বিচারিক কার্যক্রমও চলমান রয়েছে।

এদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, শুধু প্রত্যাবাসনের ঘোষণা যথেষ্ট নয়। রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিক অধিকার, স্বাধীন চলাচল এবং টেকসই পুনর্বাসনের নিশ্চয়তা না থাকলে প্রত্যাবাসন দীর্ঘমেয়াদে সফল হবে না বলে তাদের আশঙ্কা।

রোহিঙ্গা প্রত্যাবাসনমিয়ানমারবাংলাদেশ রোহিঙ্গা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

বিশ্লেষকদের মতে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার পাশাপাশি মিয়ানমারের আন্তরিক উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত হলেই কেবল এই দীর্ঘস্থায়ী মানবিক সংকটের কার্যকর সমাধান সম্ভব হতে পারে।

সর্বশেষ সংবাদ

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

ভারতে ছয় এফ-৩৫ নিয়ে হাজির মার্কিন বিমানবাহিনী

ভারতে ছয় এফ-৩৫ নিয়ে হাজির মার্কিন বিমানবাহিনী

চাঁদাবাজি নয়, জমি বিরোধেই সালমানের স্টুডিওতে হামলা: পুলিশ

চাঁদাবাজি নয়, জমি বিরোধেই সালমানের স্টুডিওতে হামলা: পুলিশ

ইভিএম হাইজ্যাকের অভিযোগে ফের ভোট চাইলেন মমতা

ইভিএম হাইজ্যাকের অভিযোগে ফের ভোট চাইলেন মমতা

নিজের টাকা তুলতে মুনাফা ছাড়ার শর্তে গ্রাহকেরা বিপাকে

নিজের টাকা তুলতে মুনাফা ছাড়ার শর্তে গ্রাহকেরা বিপাকে

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারতে ছয় এফ-৩৫ নিয়ে হাজির মার্কিন বিমানবাহিনী

ভারতে ছয় এফ-৩৫ নিয়ে হাজির মার্কিন বিমানবাহিনী

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ অংশ নিতে রাজস্থানের যোধপুরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ছয়টি এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান। এর সঙ্গে দুই শতাধিক মার্কিন বিমানসেনাও ভারতে এসেছেন। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, মার্কিন বিমান বাহিনীর দুই শতাধিক সদস্য এবং পঞ্চম প্রজন্মের ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান মহড়ায় অংশ নিতে যোধপুরে এসেছে।

ইভিএম হাইজ্যাকের অভিযোগে ফের ভোট চাইলেন মমতা

ইভিএম হাইজ্যাকের অভিযোগে ফের ভোট চাইলেন মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়নি, বরং চক্রান্ত ও ইভিএম ‘হাইজ্যাক’-এর মাধ্যমে দলটিকে হারানো হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হুগলির শ্রীরামপুর কোর্ট ময়দানে সমাবেশে তিনি বিতর্কিত এসআইআর বাতিল করে পুরোনো ভোটার তালিকার ভিত্তিতে পশ্চিমবঙ্গসহ বিহার, মধ্যপ্রদেশ ও হরিয়ানায় পুনর্নির্বাচনের দাবি জানান। নির্বাচনের পাঁচ মাস পর কলকাতার বাইরে এটি ছিল মমতার প্রথম

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে এক সপ্তাহের কূটনৈতিক তৎপরতায় বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব ও নিজের নেতৃত্ব তুলে ধরতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে দেওয়া কঠোর ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। তবে বিশ্লেষকদের মতে, এই ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি ইরান যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি, চীনের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতা এবং মিত্রদের অনাগ্রহসহ একাধিক সংকটের দৃশ্যমান

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে গোল দাগ দিয়ে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করার কয়েক ঘণ্টা পর ট্রাম্প ওই ছবি প্রকাশ করেন। ইরানের প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি রাজ্য নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদ পানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ফরেনসিক পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ভেজাল মদকেই মৃত্যুর নিশ্চিত কারণ হিসেবে ধরা হচ্ছে না। ঘটনার তদন্ত এবং অবৈধ মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করতে বিশেষ তদন্তকারী