প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১১:২৬

ভারতে শিক্ষার্থীদের ‘জেন-জি’ আন্দোলন এবং তা ঘিরে পুলিশি অভিযানের জেরে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাকে দিল্লি পুলিশ আটক করে। পরে রাতে তাদের মুক্তি দেওয়া হয়। আটক অবস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের উদ্দেশে পাঁচ দফা দাবি জানান রাহুল গান্ধী।
