প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:৪৬

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক সংঘাত এবং হরমুজ প্রণালিতে তেল পরিবহন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দুই শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার অতিক্রম করেছে, যা গত ১১ জুনের পর সর্বোচ্চ।
