প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:১৯

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধে ইরানের সম্ভাব্য সামরিক সক্ষমতা আরও দুর্বল করার লক্ষ্য নিয়ে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, টানা নবম রাতের সামরিক অভিযানের অংশ হিসেবে সোমবার (২০ জুলাই) ইরানের স্থানীয় সময় রাত আড়াইটার দিকে নতুন দফার হামলা শুরু হয়। এর পরপরই ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়।
