প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ৯:৪৮

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে শনিবার (৪ জুন) রাজধানী তেহরানে লাখো মানুষের সমাগম হয়েছে। গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণ ও আশপাশের রাজপথে মানুষের ঢল নেমে আসে। শোকের আবহের পাশাপাশি সেখানে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের আহ্বানও স্পষ্টভাবে ফুটে ওঠে। জানাজায় অংশ নেওয়া অনেকেই খামেনির মৃত্যুকে কেবল একজন রাষ্ট্রীয় নেতার মৃত্যু হিসেবে নয়, বরং নিজেদের অভিভাবক হারানোর মতো গভীর ব্যক্তিগত শোক হিসেবে বর্ণনা করেন।
