প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ১২:৩১

জুন মাসের আট দিনের তীব্র তাপপ্রবাহে ইউরোপের তিন দেশ—ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে মোট ৩ হাজার ৭০০ অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। তিন দেশের সরকারি তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। বিশেষজ্ঞদের মতে, ইউরোপে এ পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহগুলোর একটি ছিল এটি, যার প্রভাব স্বাস্থ্যব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ এবং অবকাঠামোর ওপরও পড়েছে।
