প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:৫০

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় দেশজুড়ে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিপুল সংখ্যক প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কার মধ্যে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত এবং উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
