প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:২৫

ভারতের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাত বা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। দিল্লির পক্ষ থেকে ঐতিহাসিক সিন্ধু নদ জলচুক্তি স্থগিত করার পর উদ্ভূত পরিস্থিতিতে তিনি এই কড়া অবস্থান ব্যক্ত করেন। শনিবার (২০ জুন) পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধের পথ বেছে নেবে।
