প্রকাশ: ১৮ জুন ২০২৬, ৯:৫৯

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক অভ্যন্তরীণ মন্তব্য ঘিরে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, ট্রাম্প ব্যক্তিগতভাবে তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টাদের কাছে বলেছেন, নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করা বা সামলানো কারও পক্ষেই সহজ নয়। একই সঙ্গে তিনি নাকি মন্তব্য করেন, নেতানিয়াহুর সিদ্ধান্তগুলো অনেক সময় অতিরিক্ত কঠোর এবং তা বিশ্ব পরিস্থিতিকে বিপজ্জনক দিকে ঠেলে দিতে পারে।
