প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:১৪

ফ্রান্সের এভিয়ান-লে-বেইনস শহরে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কঠোর সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হতো না। তিনি দাবি করেন, তার নেতৃত্ব ও সিদ্ধান্ত না থাকলে বহু আগেই ইসরায়েল ভয়াবহ ধ্বংসের মুখে পড়ত।
