
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:৫

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালিয়েছে সিআইডি। বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত একটি চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগের তদন্তে এই অভিযান চালানো হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (৯ জুন) বিকেলে কলকাতার ৩০বি হরিশ চ্যাটার্জি রোডে মমতার বাসভবনে সিআইডির একটি দল প্রবেশ করে তল্লাশি চালায়।
