প্রকাশ: ৭ জুন ২০২৬, ৯:৪১

ইরানের সঙ্গে যুদ্ধের স্থায়ী অবসানে চুক্তি করতে সময় লাগছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানি নেতারা এখনো নিজেদের অবস্থানে অনড় ও আত্মবিশ্বাসী থাকায় আলোচনার অগ্রগতি ধীরগতির। তবে শেষ পর্যন্ত তাদের চুক্তিতে আসা ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
