প্রকাশ: ৬ জুন ২০২৬, ১৪:৩৮

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে সরাসরি আলোচনার উদ্যোগে নতুন করে অচলাবস্থা তৈরি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেওয়া মুখোমুখি বৈঠকের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমানে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো প্রয়োজন তিনি দেখছেন না।
