প্রকাশ: ১২ মে ২০২৬, ১৩:৯

ক্যারিবীয় অঞ্চলের দেশ কিউবাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যে কিউবার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে।
