প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:৫৩

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় প্রভাবের অবসান ঘটিয়ে ইতিহাস গড়লেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়। রোববার (১০ মে) সকালে চেন্নাই শহরের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম সরকার গঠন করে রাজ্যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করে।
