প্রকাশ: ৭ মে ২০২৬, ১১:৪৬

ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ সমঝোতা বা চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ মে) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ার এক লাইভ অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপ হয়েছে এবং সেখানে ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
