প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ৯:৩৭

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত পরিস্থিতির মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার পথ তৈরি এবং বিভিন্ন শর্তাবলি নিয়ে আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থান করছে একটি উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধিদল।
