প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:৩

ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পাকিস্তানের উচ্চপর্যায়ের কূটনৈতিক অনুরোধের প্রেক্ষিতে ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২২ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হলেও মার্কিন সামরিক প্রস্তুতি ও অবরোধ কার্যক্রম অব্যাহত থাকবে।
