প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২০:১

ইসলামাবাদে প্রথম দফার আলোচনা ব্যর্থ হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এখনো বন্ধ হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তার ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ‘বার্তা বিনিময়’ অব্যাহত রয়েছে।
