প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৬

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়-এর শক্তি জেলায় বেসরকারি প্রতিষ্ঠান বেদান্ত লিমিটেড পরিচালিত একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১৪ জন শ্রমিক নিহত ও আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে জেলার সিংহিতারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
