সোমবার, ৩১ আগস্ট, ২০২৬১৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইরানের নৌবাহিনী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের, হরমুজ প্রণালী নিয়ে নতুন হুঁশিয়ারি

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:৩৯

শেয়ার করুনঃ
ইরানের নৌবাহিনী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের, হরমুজ প্রণালী নিয়ে নতুন হুঁশিয়ারি

ইরানের নৌবাহিনী ও প্রতিরক্ষা শিল্প কাঠামোর অপূরণীয় ক্ষতি করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। সোমবার (৩১ মার্চ) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন তার সামরিক লক্ষ্য অর্জনে আর মাত্র কয়েক সপ্তাহ সময় নেবে।

মার্ক রুবিও জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার বড় অংশ ধ্বংস করছে। তার ভাষায়, ইরানের প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গুঁড়িয়ে দেওয়া হবে, যাতে ভবিষ্যতে দেশটি নতুন ক্ষেপণাস্ত্র বা ড্রোন তৈরি করতে না পারে। তিনি দাবি করেন, বর্তমানে ইরান তার ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে।

ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধিকে ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ আখ্যা দিয়ে রুবিও বলেন, ভবিষ্যতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও সামরিক কারখানা তৈরি হলে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই ঝুঁকি মোকাবিলা করছেন বলেও উল্লেখ করেন তিনি।

আরও

জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা হামলা

জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা হামলা
হরমুজ প্রণালী প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই কৌশলগত জলপথে ইরানের আধিপত্য বা টোল আদায়ের পরিকল্পনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানে সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা হয়নি। তবে বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে বলে স্বীকার করেন তিনি। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানের ওপর বৈশ্বিক আস্থা সীমিত বলেও মন্তব্য করেন বাঘাই।

ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের পরোক্ষ আলোচনা এগোচ্ছে। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত চারপক্ষীয় বৈঠকে ইরান অংশ নেয়নি বলে নিশ্চিত করা হয়েছে।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

আরও

ভারতের চাপে,বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দিল নেপাল

ভারতের চাপে,বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দিল নেপাল
ইরান_যুক্তরাষ্ট্র_সংঘাতহরমুজ_প্রণালীমধ্যপ্রাচ্য_উত্তেজনা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচনে ভোটার প্রায় ১৩ কোটি, প্রস্তুত কমিশন

স্থানীয় নির্বাচনে ভোটার প্রায় ১৩ কোটি, প্রস্তুত কমিশন

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শিক্ষার্থী রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জামাল গ্রেফতার

শিক্ষার্থী রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জামাল গ্রেফতার

শিশুর চিকিৎসা নিয়ে হাসপাতালে দুই আনসার সদস্যের হাতাহাতি

শিশুর চিকিৎসা নিয়ে হাসপাতালে দুই আনসার সদস্যের হাতাহাতি

পাঁচবিবিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

পাঁচবিবিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

এ সম্পর্কিত আরও পড়ুন

জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা হামলা

জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা হামলা

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পাল্টা জবাব হিসেবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরান জানিয়েছে, কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন বিমান ব্যবহার করা হয়েছে। হামলায় দুই ঘাঁটির ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে দেশটি। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক

নেপালে বন্যায় মৃত ৯০৩, নিখোঁজ ৪২০০; গণকবরে মরদেহ দাফন

নেপালে বন্যায় মৃত ৯০৩, নিখোঁজ ৪২০০; গণকবরে মরদেহ দাফন

নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীও রয়েছে। বিদেশি নাগরিকদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিন জেলার অন্তত ১৯টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯টি পুরোপুরি ধ্বংস এবং সাতটি আংশিক ক্ষতিগ্রস্ত

ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে গালিবাফের বিস্ফোরক অভিযোগ

ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে গালিবাফের বিস্ফোরক অভিযোগ

ইরানের ওপর ওয়াশিংটনের পরিচালিত যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মিথ্যা তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন কর্মকর্তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন। এর আগে স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, ইরানের সঙ্গে সংঘাতের সময় একটি কৌশলগত জলপথ দিয়ে ১৩ কোটি ব্যারেল

নেপাল-চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় সাতশ, নিখোঁজ তিন হাজার

নেপাল-চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় সাতশ, নিখোঁজ তিন হাজার

নেপাল ও চীনে ভয়াবহ বন্যা ও আকস্মিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৬৭৫ জন এবং চীনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। দুই দেশে এখনও প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শত শত বিদেশি নাগরিক রয়েছেন। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে ধ্বংসস্তূপ ও পানির নিচে থাকা মরদেহ উদ্ধারে হিমশিম খাচ্ছে

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ পেল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ পেল যুক্তরাষ্ট্র

বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেলের মজুতসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার অন্তত ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সমঝোতার কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ঐতিহাসিক এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের তেলের মজুত দ্বিগুণেরও বেশি বাড়বে। এতে দেশের জ্বালানি সরবরাহ বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের জন্য জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে দাবি