প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ৯:৩৩

ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের আকাশ হঠাৎ করেই ধারণ করেছে এক ভয়ার্ত ও রহস্যময় রূপ। গত মঙ্গলবার হাজার হাজার কালো কাকের বিশাল ঝাঁক শহরের আকাশ ঢেকে ফেললে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও বিস্ময়। দিগন্তজোড়া আকাশজুড়ে পাখিদের ঘূর্ণায়মান উড্ডয়ন অনেকের কাছে মনে হয়েছে যেন কালো চাদরে ঢেকে যাচ্ছে পুরো নগরী।
