প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:৪৮

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্বের বিভিন্ন দেশকে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন।
